বৃহস্পতিবার, ০৪:০৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

দায়িত্বহীন কর্মকাণ্ডের দায় আ. লীগ নেবে না, হুঁশিয়ারি কাদেরের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ আগে থেকেই আটঘাট বেঁধে নামবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ শনিবার দুপুরে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে বড় দল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সংগঠন থাকলে সমস্যা থাকবেই। তৃণমূলের নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে দ্বন্দ্ব সংঘাত ভুলে পরস্পরের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। ভেঙে ফেলতে হবে প্রতিবন্ধকতার সব দেয়াল। উপজেলায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় আওয়ামী লীগ।’

এ সময় জনগণকে মিথ্যা আর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সবকিছু হারিয়ে বিএনপি এখন আবার ভারত বিরোধীতায় নেমেছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। তাদের কিছু করার আর ক্ষমতা নেই।’

শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিএনপির রাজনীতিকে অন্ধকারে ঠেলে দিয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com