শুক্রবার, ০৫:২৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

 

গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের
আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাজায় মানবিক সাহায্য বাড়ানোর জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেয়া নতুন অন্তর্বর্তী আদেশে খাদ্য, পানি, জ্বালানি ও আশ্রয়সহ মৌলিক মানবিক পণ্য সরবরাহ বানোর নির্দেশ প্রদানের পাশাপাশি বলা হয়েছে যে যুদ্ধবিধ্বস্ত এলাকাটিতে ফিলিস্তিনিদের জীবন-মান ক্রমেই অবনতি ঘটছে।

আদালত তার রায়ে বলে, ‘গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিপর্যয়কর বসবাসের পরিবেশের আরো অবনতি ঘটেছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী ও ব্যাপকভাবে খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজনের প্রকট অভাবের কারণে। আর এসবের টার্গেট হচ্ছে ফিলিস্তিনিরা।’

বিশ্ব আদালতের এই রায়ের ব্যাপারে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানিয়েছে, তারা আদালতের সর্বশেষ রায় এখনো পর্যালোচনা করছে। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায়কে স্বাগত জানিয়ে বলেছে যে এতে বোঝা যাচ্ছে যে ইসরাইল ‘জঘন্য অপরাধ’ করছে।

দক্ষিণ আফ্রিকাও এই রায়কে স্বাগত জানিয়েছে।

আদালতের রায়ে বলা হয়, ২৬ জানুয়ারির অন্তর্বর্তী পদক্ষেপে পরিস্থিতির পূর্ণ সমাধান হয়নি। এ কারণেই এই রায় দিতে হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ইসরাইলকে বেশ কিছু আদেশ পালন করতে বলা হয়। দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় গণহত্যা কনভেশনের আওতায় ইসরাইলকে এসব নির্দেশ পালন করতে বলা হয়।

বৃহস্পতিবারের আদেশে গাজায় গণহত্যা কনভেশন লঙ্ঘনকারী কোনো কাজ না করা নিশ্চিত করতে ইসরাইলি সেনাবাহিনীকে নির্দেশ দেয়া হয়। এছাড়া এমন কোনো কিছু করতে নিষেধ করা যায় যাতে করে জরুরি মানবিক সহায়তা পাঠাতে বিঘ্ন ঘটে।

আদালত এক মাসের মধ্যে পরিস্থিতির বর্ণনা করে প্রতিবেদন পাঠাতে ইসরাইলের প্রতি নির্দেশ দেয়া হয়।

সূত্র : আল জাজিরা, টাইমস অব ইসরাইল এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com