বৃহস্পতিবার, ০৩:২৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা বিএনপির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরে বাংলা নগরস্থ মাজারে সূরা ফাতেহা পাঠ, ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com