রবিবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

’ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ কথাটি আজ স্পষ্ট : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলা ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ কথাটি আজ অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ‘যে স্বপ্ন নিয়ে লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি হলো গণতন্ত্র আর এ দেশের দরিদ্র মানুষের অর্থনীতি মুক্তি নিশ্চিত করা। আজ স্বাধীনতার ৫৩ বছর পর প্রশ্ন, কোথায় গেল সেই গণতন্ত্র আর দরিদ্র মানুষের অর্থনীতি মুক্তি?’

‘জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক হতে পারেন ঘোষক নন’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্যের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমি ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনারা জানেন, ব্যক্তির রাজনীতি আমরা করি না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটা আজকে অত্যন্ত স্পষ্ট।

মঈন খান বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধে করেছিলেন। পালিয়ে যাননি। ইতিহাসের যে সত্য সেটা ইতিহাসই নির্ধারিত করে। আজকে এ কথা কাউকে বলে হবে না যে কারা সম্মুখ সমরে যুদ্ধ করে এদেশের কোটি বাঙালিকে স্বাধীনতা অর্জন করে দিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com