শুক্রবার, ০৫:১৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মস্কোর চার ‘হামলাকারী’ সম্পর্কে যা জানা গেল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত
ছবি: রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোয় হামলার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের ভাষ্য। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছেন আদালত।

গত শুক্রবার রাতে মস্কোর উত্তর–পশ্চিম প্রান্তের ক্রোকাস সিটি হলে হামলা করেন একদল বন্দুকধারী। রুশ কর্তৃপক্ষের দেওয়া শেষ হিসাব অনুযায়ী সেই হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। আহত আরও শতাধিক।

শুক্রবার সন্ধ্যায় মস্কো শহরতলির ওই হলে কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ। নির্বিচার গুলি চালানোসহ হল প্রাঙ্গণেও আগুন ধরিয়ে দেন হামলাকারীরা।

গ্রেপ্তার সন্দেহভাজন চার হামলাকারীর দুজন দালের্দজন মিরজোয়েভ (বাঁয়ে) ও সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা
গ্রেপ্তার সন্দেহভাজন চার হামলাকারীর দুজন দালের্দজন মিরজোয়েভ (বাঁয়ে) ও সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদাছবি: রয়টার্স

রুশ কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল যে হামলার পর পালানোর সময় ইউক্রেন সীমান্তবর্তী এলাকা থেকে এই চার অস্ত্রধারীকে আটক করে তারা। এরপর সেখান থেকে তাঁদের আনা হয় মস্কোয়। রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে,এই চারজন সরাসরি হামলায় অংশ নিয়েছিলেন।

সন্দেহভাজন চার হামলাকারী হলেন দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও ফায়জভ মুহাম্মাদসোবির। আজ সোমবার মস্কোর একটি আদালতে তাঁদের হাজির করা হয়। চার হামলাকারীর বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ। ইতিমধ্যে মিরজোয়েভ ও সাইদআক্রামি তাঁদের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছেন আদালত।

ক্রোকাস কনসার্ট হল হামলায় অভিযুক্ত সাইদআক্রামি রাচাবালিজোদার জন্ম ১৯৯৪ সালে। তিনি রাশিয়ার নাগরিক। তবে রাশিয়ার কোন অঞ্চলে থাকেন, তা মনে করতে পারছেন না বলে আদালতকে জানিয়েছেন তিনি।

আদালতে হাজির করা সন্দেহভাজন অপর দুজন শামসিদিন ফারিদুনি (বাঁয়ে) ও মুহাম্মাদসোবির ফায়জভ
আদালতে হাজির করা সন্দেহভাজন অপর দুজন শামসিদিন ফারিদুনি (বাঁয়ে) ও মুহাম্মাদসোবির ফায়জভছবি: রয়টার্স

অভিযুক্ত শামসিদিন ফারিদুনি জানিয়েছেন যে তিনি ১৯৯৮ সালে তাজিকিস্তানে জন্মগ্রহণ করেন। তাঁর আট বছর বয়সী একটি সন্তান আছে। তিনি রাশিয়ার পোদলস্ক শহরে একটি মাদুর তৈরির কারখানায় কাজ করতেন। শামসিদিন ক্রাসনোগরস্কের বাসিন্দা হিসেবে নিবন্ধিত। এখানেই অবস্থান হামলার শিকার ক্রোকাস সিটি হলের।

অভিযুক্ত ফায়জভ মুহাম্মাদসোবিরের জন্ম ২০০৪ সালে। কিছুদিন ধরে তিনি বেকার ছিলেন। তবে বেকার হওয়ার আগে ইভানোকভ শহরে চুল কাটার দোকানে কাজ করতেন। এ শহরের বাসিন্দা হিসেবেই নিবন্ধিত তিনি। অপর হামলাকারী দালের্দজন মিরজোয়েভ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

রাশিয়ায় অবস্থানের জন্য যেকোনো ব্যক্তিকে নির্দিষ্ট শহরের নগর কর্তৃপক্ষের আওতায় নিবন্ধন নিতে হয়।

মস্কোর এই হামলার দায় স্বীকার করে গতকাল রোববার বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে হামলার পরপরই আইএসের আফগানিস্তান শাখা আইএসকেপি এর দায় স্বীকার করে দাবি করে, মস্কোর ওই হলে হামলার পর তাদের যোদ্ধারা ঘাঁটিতে ফিরে এসেছেন। এদিকে রাশিয়া বলছে, এ হামলায় ইউক্রেন জড়িত। অবশ্য ইউক্রেন অভিযোগ অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com