বৃহস্পতিবার, ০৩:২৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৪ বার পঠিত

গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। আজ সোমবার নিরাপত্তা পরিষদের ১৪ সদস্যের ভোটে এই প্রস্তাব পাস হয়। এই প্রস্তাবে ভোট দেয়নি যুক্তরাষ্ট্র।

এছাড়াও এই প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দীদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তিরও আহ্বান জানানো হয়েছে। খবর কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার।

এই ভোটাভুটির পর জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতি প্রস্তাব পাস করতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন। ভোটদানে যুক্তরাষ্ট্রের বিরত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাবের সবকিছুর সঙ্গে একমত হইনি।’

এর আগে যুদ্ধবিরতির বিরুদ্ধে তিনবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশেষে ভেটো প্রদানে বিরত থাকল ইসরায়েলের মিত্র এই দেশটি।

কয়েক মাস ধরা চলা এই সংঘাতের অবসান ঘটাতে একের পর এক আন্তর্জাতিক আহ্বানের পর অবশেষে এই প্রস্তাব পাশ হলো। ইসরায়েলের বর্বর হামলায় গাজায় মানবিক পরিস্থিতি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘ বলছে, উপত্যকার ২৩ লক্ষ বাসিন্দার ৯০ শতাংশেরও বেশি বাস্তচ্যুত হয়েছে। এছাড়া ইসরায়েলি অবরোধ ও ক্রমাগত বোমাবর্ষণে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।

অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হওয়া এই আগ্রাসনে ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com