শনিবার, ০২:৪৫ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বাংলাদেশী জিম্মি জাহাজ মুক্তির বিষয়ে কড়া পদক্ষেপ ভারতের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৬১ বার পঠিত

ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী ইতিবাচক পদক্ষেপ নেবে বলে শনিবার জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার।

তিনি বলেন, ভারতীয় নৌবাহিনী জিম্মি বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহর ওপর কড়া নজর রাখছে এবং জাহাজটিকে সোমালিয়ায় নিয়ে যাওয়া হয়েছে।

এডেন উপসাগর, আরব সাগর ও লোহিত সাগরে ড্রোন বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ও জলদস্যু বিরোধী আক্রমণে ভারতীয় নৌবাহিনীর অভিযানের ১০০ দিন সম্পর্কে কথা বলার সময় এসব কথা বলেন তিনি।

আগে প্রতিদিন ৫৪-৫৫টি জলদস্যু বিরোধী জাহাজ থাকত। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৬৪-৬৫টিতে।

তিনি আরো বলেন, ‘ভারতীয় নৌবাহিনী তাদের কাজ সম্পর্কে খুব স্পষ্ট। ভারত মহাসাগর, আমাদের নামে নামকরণ করা হয়েছে। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে কে নেবে?’

সূত্র : ইউএনবি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com