শুক্রবার, ০৪:৫৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১৯ বার পঠিত

লোকসভা ভোটের আগেই আবগারি দুর্নীতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। ভারতের ইতিহাসে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার হলেন।

আজ বৃহস্পতিবার রাতে দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

এদিন সন্ধ্যা থেকেই আবগারি দুর্নীতির মামলায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশে ১১৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে দিল্লির মন্ত্রী তথা আপ নেত্রী অতিশী জানিয়েছেন, কেজরিওয়ালই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের পরে তার বাসভবনের সামনে বিক্ষোভ করতে থাকেন আপ কর্মী, সমর্থকেরা। পুরো দিল্লিতেই প্রতিবাদ শুরু করেন তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

জানা গেছে, ১২ জন ইডি কর্মকর্তার একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যান। পরে সেখানে বিভিন্ন প্রয়োজনীয় নথি দেখিয়ে কেজরিওয়ালের বাড়ি তল্লাশি করা হয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com