বৃহস্পতিবার, ১২:০৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বাংলাদেশ ধীরে ধীরে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে : হাফিজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ধীরে ধীরে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।

আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির গঠিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির বৈঠক করেন দলটির নেতারা।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের যুদ্ধকে রাজনৈতিক যুদ্ধ হিসেবে চালিয়ে দেয়ার প্রবণতা আমাদের আহত করেছে। দেশে গণতন্ত্র নেই, একটি মিছিল করার স্বাধীনতা নাই, এমনকি সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা নাই। ধীরে ধীরে বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।

৭১’র ছাত্রসমাজ আর এখনকার ছাত্রসমাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ও বহির্বিশ্ব পরাশক্তি আজ আমাদের তাদের অধীনস্থ করতে চায়। তাদের যে সাংস্কৃতিক আগ্রাসন আমরা লক্ষ্য করছি, সেটির জন্য একটি রাজনৈতিক দল দায়ী।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি তার স্বামীকে যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন। পাকিস্তানের অস্ত্র জমা দেয়ার নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের অস্ত্র জমা দিতে বারণ করেন। তিনি সৈনিকদের যুদ্ধে অনুপ্রেরণা দিয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com