বৃহস্পতিবার, ০২:৪২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

মালিকপক্ষকে জলদস্যুদের ফোন, যে কথা হলো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণের পর ২৩ নাবিককে জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা।

এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম আমাদের সময়কে ফোন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আজ বুধবার সকালে জলদস্যুরা ফোন দিয়েছিল। তাদের সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। এখনো ফাইনাল কোনো কিছু হয়নি। আশা করি ফাইনাল হয়ে যাবে।’

জলদস্যুদের কোনো দাবি ছিল কিনা বা তাদের সঙ্গে আর কী কথা হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে মেহেরুল করিম বলেন, ‘গোপনীয়তার স্বার্থে আমরা এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে আমাদের একটাই মূল উদ্দেশ্য নাবিকদের ভালোভাবে ফিরিয়ে আনা।’

গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।

তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com