বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জুলুম-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১১০ বার পঠিত

সরকার জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী দখলদার সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।

মিথ্যা, বানোয়াট, হয়রানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ মঙ্গলবার বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কতৃর্ত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন-পীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। আজ মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরো একটি বহি:প্রকাশ। জনগণ যেহেতু ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখান করেছে, সেহেতু গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরো সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী দখলদার সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।’

বিএনপি মহাসচিব বিবৃতিতে আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com