শুক্রবার, ০৩:৪৯ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রতারণার নতুন ধরন : রিমোর্ট কন্ট্রোলার দিয়ে পণ্যের ওজন নিয়ন্ত্রণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

ডিজিটাল ওয়েট মেশিন জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। এ চক্রটি রিমোর্ট কন্ট্রোলার দিয়ে পণ্যের ওজন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের ঠকাতেন।

আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

গতকাল শনিবার রাতে ওয়ারি থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম ওরফে সজীব, মো: মনির, মো: লিটন ও আলাউদ্দিন খাঁন। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি ডিজিটাল ওয়েট মেশিন, সাতটি রিমোট কন্ট্রোল, একটি স্ক্রু ড্রাইভার, একটি তাতাল ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

হারুন অর রশীদ বলেন, রমজান মাস চলছে। সামনে ঈদ। ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে। বাজার মোটামুটি নিয়ন্ত্রণে। আমরা অভিযানে নেমে দেখলাম ঢাকার পাইকারি বাজারগুলোতে ওজনে কম দেয়া হচ্ছে। আমাদের অভিযানে রিমোর্ট কন্ট্রোলের সাহায্যে ওজনে কম দেয়া চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে, এটি প্রতারণার একটি নতুন ধরন।

তিনি বলেন, তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় একটি হোটেলে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ওরফে সজীবকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার সজীব একজন টিভি মেকানিক। তিনি অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে এক ধরনের বিশেষ সার্কিট ও রিমোট সংগ্রহ করে। যার দ্বারা ডিজিটাল ওয়েট মেশিনকে নিয়ন্ত্রণ করা যায়। পণ্যের ওজন রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইচ্ছে মতো কমানো যায়। ওজনে কম দেয়া পণ্য বিভিন্ন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতার লিটন ও আলাউদ্দিন খাঁন ইতিপূর্বে অর্ডার করা রিমোট নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়েট মেশিন সজিবের কাছে থেকে ডেলিভারি নেয়ার জন্য এসেছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ডিজিটাল মেশিনের মাধ্যমে প্রতারণাকারী মো: মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com