শুক্রবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘ দিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে মার্কিন চাপের মুখে নতুন এ প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

মুস্তফা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অর্থনীতিবিদ এবং স্বাধীন রাজনীতিবিদ। তার সামনে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নতুন সরকার গঠনের কাজ। ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে এ কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস অধিকৃত পশ্চিম তীর ও গাজায় প্রশাসন পুনরায় একত্রিত করার পাশাপাশি সরকার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে সংস্কারের নেতৃত্ব দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন মুস্তফাকে।

মুস্তফার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহর স্থলাভিষিক্ত হলেন। এশতায়েহর সরকার গেল ফেব্রুয়ারিতে গাজায় ইসরাইলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ক্ষমতা ছাড়ে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষে রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালে ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়।

৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদে রয়েছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আব্বাস তাকে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যানের দায়িত্ব দেন।

সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com