শুক্রবার, ০৪:৪৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়েতে মাজারে অভিযান, ২৫১ শিশু উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১২০ বার পঠিত

জিম্বাবুয়েতে নিজেকে নবী বলে দাবি করা এক ব্যক্তিকে একটি মাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে শ্রমিকের কাজ করানো ২৫০ এর বেশি শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মাজার প্রাঙ্গণে ওই ব্যক্তির অনুসারীরা বাস করে। কর্তৃপক্ষ সেখানে ১৬টি অনিবন্ধিত কবর পেয়েছে।

এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেন, ‘স্বঘোষিত’ নবী ইসমাইল চোকুরঙ্গারওয়া (৫৬) রাজধানী হারারে থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি খামারে এক হাজারের বেশি সদস্য নিয়ে একটি গোষ্ঠীর নেতৃত্ব দেন।

তিনি বলেন, ‘গোষ্ঠীর নেতৃত্বের সুবিধার্থে শিশুদের বিভিন্ন শারীরিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিলো।’ ২৫১ জন শিশুর মধ্যে ২৪৬ জনের কোনো জন্মসনদ ছিল না।

ন্যাথি বলেন, তদন্ত শুরু হওয়ার সাথে সাথে আরও বিশদ প্রকাশ করা হবে।

অভিযানের সময় পুলিশের সাথে থাকা রাষ্ট্র পরিচালিত ট্যাবলয়েড এইচ-মেট্রোর ফুটেজে দেখা যায়, সাদা পোশাক ও মাথায় কাপড় পরিহিত নারী বিশ্বাসীদের সাথে দাঙ্গা পুলিশ তর্ক করছে। ঐসব নারী শিশুদের ফেরত দেবার জন্য পুলিশের কাছে দাবি জানায়। ওইসব শিশু ও নারীকে কোথায় নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাদ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ কর্মকর্তারা বন্দুক, কাঁদানে গ্যাস এবং প্রশিক্ষিত কুকুর নিয়ে মাজারে অভিযান চালিয়েছিল। বিশ্বাসীরা প্রাঙ্গণটিকে ‘তাদের প্রতিশ্রুত ভূমি’ হিসেবে অভিহিত করেছেন।

এর আগে কেনিয়ায় পুলিশ ২০০৩ সালের এপ্রিলে পল ম্যাকেঞ্জি নামে এক যাজককে গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে যিশুর সাথে সাক্ষাৎ করার জন্য সমবেত জনতাকে অনাহারে মৃত্যুর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com