রবিবার, ০৭:৫৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বন্দী নাবিকদের সম্পর্কে যে তথ্য দিলো জাহাজটির মালিক প্রতিষ্ঠান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

জলদস্যুদের হাতে বন্দী বাংলাদেশী কার্গো জাহাজ এমভি আবদুল্লাহ বুধবার সন্ধ্যা পর্যন্ত সোমালিয়া উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

কেএসআরএম গ্রুপের মিডিয়া কনসালটেন্ট মিজানুল ইসলাম বলেন, ‘আর জাহাজটি আগামীকাল (বৃহস্পতিবার) সকালের মধ্যে সোমালিয়া তীরে পৌঁছে যাবে।’

তিনি বলেন, ‘জাহাজে সব ক্রু সদস্য এখন নিরাপদ ও সুস্থ আছেন।’

মঙ্গলবার মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াহ বন্দরে কয়লা বহনকারী জাহাজটিতে দুপুরের দিকে হামলা চালানো হয়।

এমভি আব্দুল্লাহ জাহাজের মালিক চট্টগ্রামভিত্তিক কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল (কেএসআরএম) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লাইনস।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুদের হাতে সব ক্রু বন্দী হয়ে আছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com