শুক্রবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ নির্মম কৌতুক : রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটিকে রাশিয়া ‘নির্মম কৌতুক’ হিসেবে অভিহিত করেছে।

বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে আনাদুলু অ্যাজেন্সির করা এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাব যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের উদ্যোগ কতটুকু আন্তরিকতাপূর্ণ হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রূপ করার মতো বিষয়। কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছুর কথা বলা হয়, তখন সত্যিই বোঝা যায়, এর পরিণতি শেষ পর্যন্ত কী হবে।’

তিনি প্রশ্ন করেন, ‘যখন কোনো দেশ (আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি) যুদ্ধবিরতির পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগের বিষয়টিকে বিবেচনা করতে পারি?’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সাময়িকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন।

গাজায় ৭ অক্টোবর থেকে ইসরাইল হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত ৭৩ হাজার লোক আহত হয়েছে।

ইসরাইল গাজায় কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। ফলে গাজায়, বিশেষ করে উত্তর গাজায় লোকজন দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে রয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরাইলি অবরোধের জের ধরে অপুষ্টি ও ডায়রিয়ায় গাজায় অন্তত ২৭ জন মারা গেছে।

ইসরাইল গাজার ৮৫ ভাগ লোককে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করেছে। তাদেরকে খাদ্য, পরিষ্কার পানি ও ওষুধ থেকে বঞ্চিত করছে। আর ইসরাইলি হামলায় গাজার ৬০ ভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ভেটো দিয়ে যাচ্ছে। আর ইসরাইলকে বিধ্বংসী অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করে যাচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com