শুক্রবার, ০৪:৪২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কুয়ালালামপুরে বন্দুকযুদ্ধে তিনজন নিহত, একজন বাংলাদেশি!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১২১ বার পঠিত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনজন বিদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও দুইজন ভিয়েতনামি নাগরিক রয়েছেন। পুলিশের ধারণা, তারা ‘সেন্ট্রো গ্যাং’-এর সদস্য, যারা বেশ কয়েকটি স্বর্ণের দোকানে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত।

পাহাং রাজ্যের পুলিশ প্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান জানান, সোমবার সকাল ১১টা ৩০ মিনিটরে দিকে পেকান-কুয়ানতান বাইপাসের ১৭ কিলোমিটার এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশের টহল দল ‘সেন্ট্রো গ্যাং’-এর সদস্যদের সন্দেহ করে তাদের গাড়ি থামানোর নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি থামার পরিবর্তে বাইপাসের দিকে পালিয়ে যায়।

পুলিশ প্রধান বলেন, পুলিশ গাড়িটিকে তাড়া করে। পালিয়ে যাওয়ার সময় গাড়িটি পুলিশের টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। পুলিশ সদস্যরা গাড়ি থেকে নামলে সন্দেহভাজনরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গাড়িতে থাকা তিন জনই নিহত হন।

তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একটি গ্লক ১৭ পিস্তল, সাতটি গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ড্রিল ও গ্রাইন্ডার মেশিন, চাপাতি এবং লোহার হাতুড়ি-সহ বেশ কিছু সরঞ্জাম পাওয়া গেছে। যা বাংলাদেশি নাগরিকের বলে জানা গেছে।

এছাড়া দুই ভিয়েতনামি নাগরিকের পাসপোর্ট পাওয়া গেছে, তারা পর্যটক হিসেবে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। বাংলাদেশি নাগরিকের পরিচয় সম্পর্কে এখনো তদন্ত চলছে।

পুলিশ ধারণা করে, এই চক্রটি স্বর্ণের দোকানে ভাঙচুর করে লুটপাট করতো। গত বছরের জুন মাস থেকে রেকর্ডকৃত ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনার তদন্তে এই গ্যাংয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com