শুক্রবার, ০৪:১৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ক্ষুধা ও রক্ত দিয়ে রমজানকে স্বাগত জানাল গাজা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ইসরাইলি অবরোধে বিচ্ছিন্ন গাজা উপত্যকায় চারদিকে ক্ষুধার্থ ফিলিস্তিনিদের হাহাকার; পাশাপাশি দখলদার বাহিনীর অবিরাম বোমাবর্ষণের মধ্যেই পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা।

ইসরাইলি আগ্রাসনের কারণে রমজানের শুরুতে আগের চেয়ে বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে একজন ৫০ বছর বয়সি আউনি আল-কায়য়াল।

আলজাজিরাকে নিজেদের বর্তমান অবস্থার কথা বর্ণনা করে তিনি বলেন, জানেন আমাদের কাছে খাবার নেই।

রমজানের শুরুই দুঃখজনক এবং অন্ধকারে ঢেকে আছে। চারদিকে রক্তের গন্ধ ও স্বাদ বিরাজমান। ইফতার করার মতো আমাদের কাছে কোনো খাবার নেই। ইসরাইল চায় না রমজানে আমরা খুশি থাকি।

আলজাজিরার খবরে আরও বলা হয়েছে, গুরুতর অপুষ্টি ও পানিশূন্যতার কারণে নতুন করে দুই শিশুর মৃত্যু হয়েছে। উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে শিশুদের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে ২৭ শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে উত্তর গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। কারণ এলাকাটিতে গুরুত্বপূর্ণ মানবিক ও খাদ্য সহায়তায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরাইল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে গাজার উত্তরাঞ্চলে প্রতি ছয়জনের মধ্যে অন্তত একজন অপুষ্টির শিকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com