বুধবার, ০৯:৪০ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

‘বিষয়টা এমন না যে, কালকেই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বিএনপিকে অতিদ্রুতই ক্ষমতায় যেতে হবে না বলে জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার দুপুরে রাজধানীর শাজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছে। তারা এখন ভয়ে আছে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘দুর্নীতি, লুটপাটের কারণে সরকারের কাছে দেশটা একটা স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। দেশটা এখন বিপদের মধ্যে আছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি ১৭ বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। বিষয়টা এমন না যে, কালকেই বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। আমাদের আন্দোলন জনগণের মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার, বাঁচার অধিকার আদায়ের জন্য। এই আন্দোলন চলবে, থেমে থাকবে না। এর ধারাবাহিকতায় গত বছরের ২৮ অক্টোবর আমাদের সমাবেশ হয়, সেখানে সরকার অতর্কিত আক্রমণ করে।’

মির্জা আব্বাস বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন বরই দিয়ে ইফতার করেন। জনগণের জন্য বড়ই আর বেগুনির বদলে পেঁপে। আর তাদের জন্য দামি ফল, খেজুর ও আঙুর।’

বিদেশে চিকিৎসা নিতে যাবেন জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘ইতোমধ্যে চিকিৎসার জন্য আমাদের অনেকে বাইরে (বিদেশ) চলে গেছেন। আমারও যাওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যক্রমে সরকারি প্রতিবন্ধকতার কারণে এই মুহূর্তে যেতে পারছি না। আমি ও আমার পরিবার যাব। আমার চিকিৎসা করা প্রয়োজন।’

সাংবাদিকদের উদ্দেশে মির্জা আব্বান বলেন, ‘২৮ অক্টোরের পরে এই প্রথম আপনাদের সঙ্গে আমার আনুষ্ঠানিক সাক্ষাৎ হলো। যদিও আগেও আমি ভেবেছিলাম যে, আপনাদের সঙ্গে একটু আলাদাভাবে আলাপ করব। কিন্তু হয়ে ওঠে নাই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com