মঙ্গলবার, ০৭:৫০ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ময়মনসিংহ সিটি নির্বাচনে এগিয়ে টিটু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। আজ শনিবার নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

১২৮ কেন্দ্রের মধ্যে ঘোষিত ৫৪টির ফলে দেখা যায়, মেয়র পদে দেয়াল ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ৫৫ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান হাতি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮০৪।

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে সিটি নির্বাচনের ভোট গ্রহণ। এর পর শুরু হয় গণনা।

এবার ময়মনসিংহ সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ৫ জন। তারা হলেন সদ্য পদত্যাগী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (দেয়াল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙল)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com