শনিবার, ০২:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

জামালপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুপ্রবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে। এতে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আটজন শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দুই শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বাকি ছয়জন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শুক্রবার (৮ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে শহরের বনপাড়া রেল ক্রসিংয়ে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তানভীর আহমেদ জানান, রাত আনুমানিক ৮টার দিকে তারা কয়েকজন শিক্ষার্থী ওই এলাকা দিয়ে আসছিল। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের পথরোধ করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এতে প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ ঘটনায় স্থানীয় লোকজন ও কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আট শিক্ষার্থী আহত হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম ইউসুফ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি। ২০ মিনির পর ফোন করুন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামারুল আলম খান সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়ার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহব্বত কবিরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা ও আহত করার বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com