শনিবার, ০২:৫১ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

পাকিস্তানের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০২ বার পঠিত

পাকিস্তানের স্থানীয় সময় আজ শনিবার সকাল ১০টায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা হয়েছে। জাতীয় পরিষদ এবং সিনেট সদস্যরা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে শক্তিধর প্রার্থী পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতি আসিফ আলি জারদারি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোটের মেহমুদ খান আচাকজাই। কিন্তু পরিস্থিতি এবং রাজনৈতিক আবহ বলছে, নির্বাচনে জারদারির বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডন, জিও নিউজ। নির্বাচনে ভোট দেয়া থেকে বিরত থাকার কথা মাওলানা ফজলুর রেহমানের দল জমিয়তে উলেমায়ে ইসলাম ফজল (জেইউআইএফ) এবং জামায়াতে ইসলামীর (জেআই) পার্লামেন্ট সদস্যদের। ফলে পিপিপির নেতা জারদারি প্রায় ৪০০ ভোট পেতে পারেন। অন্যদিকে আচাকজাই দুই শতাধিক ভোট পাবেন বলে মনে হয় না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com