বৃহস্পতিবার, ১২:১২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

কানাডায় মা ও ৪ শিশুসহ ৬ শ্রীলঙ্কানকে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

কানাডার অটোয়ায় এক মা ও চার শিশুসহ এক পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কানাডার পুলিশ একে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।

পুলিশ জানায়, নিহত ওই ছয়জন সম্প্রতি কানাডায় এসেছিলেন। নিহত সবচেয়ে কম বয়স্ক সদস্যের বয়স মাত্র তিন মাস।

হত্যার অভিযোগে ১৯ বছর বয়স্ক শ্রীলঙ্কার এক ছাত্রকে আটক করা হয়েছে। তিনি পরিবারটির সাথে বসবাস করতেন।

অটোয়ার পুলিশপ্রধান বৃহস্পতিবার বলেন, এ ধরনের খুনের কোনো অর্থই নেই। পুরোপুরি নির্দোষ লোকদের হত্যা করা হয়েছে।

জরুরি ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পেরেছে। বাড়ির ভেতরে ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন আসামিকে আটক করা হয়েছে। তাদের সবাইকে ধারাল অস্ত্র দিয়ে অস্ত্র করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অটোয়ার ইতিহাসে এটাই সবচেয়ে বড় খুনের ঘটনা।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com