শুক্রবার, ০৪:০০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তুরস্কে মোসাদের ৭ গুপ্তচর আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে সাতজনকে আটক করেছে তুরস্কের পুলিশ।

মঙ্গলবার ইস্তাম্বুলে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের হেফাজতে নেয়া হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক এক্সবার্তায় এই তথ্য জানিয়েছেন। তুরস্কে এই ধরনের গ্রেফতার অভিযানের সর্বশেষ সংযোজন এটি।

ইয়ারলিকায়া বলেন, আটক ব্যক্তিরা তুরস্কের ব্যক্তি ও কোম্পানির তথ্য সংগ্রহ করে ইসরাইলি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করছে বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানগুলো ছিল তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) সাথে যৌথ অভিযান।

তিনি আরো বলেন, ‘আমরা কখনো আমাদের দেশের সীমানার মধ্যে গুপ্তচরবৃত্তির তৎপরতা চালাতে দেব না। আমরা একে একে তাদের ধরব এবং বিচারের আওতায় আনব।

স্বরাষ্ট্র মন্ত্রী প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ ইস্তাম্বুলের বাড়িতে অভিযান চালিয়ে বন্দুক, মাদক এবং ইলেকট্রনিক ডিভাইসগুলো জব্দ করছে।

কোন চার্জ জারি করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং কর্তৃপক্ষ কোনো অতিরিক্ত তথ্যও দেয়নি।

ইসরাইল তাৎক্ষণিকভাবে অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com