বুধবার, ০৮:৫৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন কারামুক্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন অবশেষে কারামুক্ত হয়েছেন। তিন মাস ২৮ দিন কারাভোগের পর আজ শুক্রবার (১ মার্চ) কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে গত বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তির পথ উন্মুক্ত হয়। ইতোপূর্বে চারটি মামলায় তিনি জামিন পেয়েছেন। এর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট ও দুটি মামলায় সিএমএম আদালত থেকে তার জামিন মেলে।

জানা যায়, গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় ২ নভেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতার অভিযোগে করা রমনা থানার মামলায় ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে মামলাসহ রমনা থানায় করা দুটি ও পল্টন থানায় পাঁচটিসহ মোট সাতটি মামলা করা হয় তার বিরুদ্ধে। এরপর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার দেখিয়ে জামিন আবেদন আইনানুযায়ী নিষ্পত্তি করতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন হাইকোর্ট। গত ৩০ জানুয়ারি তাকে গ্ৰেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com