শুক্রবার, ০৩:৩৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শাটডাউন এড়াতে স্টপগ্যাপ বিল পাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অর্থনৈতিক অচলাবস্থা (শাটডাউন} এড়াতে একটি স্বল্পমেয়াদী প্যাকেজ অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। এটি কয়েক মাসের মধ্যে চতুর্থ স্টপগ্যাপ তহবিল। প্যাকেজটি অনুমোদন না হলে অর্থের অভাবে শনিবারই বন্ধ হয়ে যেতো বাইডেন সরকারের কিছু কার্যক্রম। খবর আল জাজিরা ও সিএনএনের।

মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার শেষমুহূর্তে এসে স্টপগ্যাপ বিলটি ৭৭-১৩ ভোটে পাস হয়। বিলটি এখন আইনে পরিণত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের অপেক্ষামাত্র। এর আগেই দ্বিদলীয় বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে পাস করানো সম্ভব হয়েছে।

বিলটি অনুমোদন পাওয়ায় ফেডারেল সরকারের কিছু প্রতিষ্ঠান ৮ মার্চ পর্যন্ত এবং কিছু সংস্থা ২২ মার্চ পর্যন্ত চলার জন্য তহবিল পাচ্ছে। এরমধ্যে খাদ্য নিরাপত্তা পরিদর্শক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতনও রয়েছে। বিলটি পাস না হলে এসব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শনিবারই বন্ধ হয়ে যেতো।

বিলটি পাসের পর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, আমি আমেরিকান জনগণকে জানাতে পেরে খুশি যে শুক্রবার কোনও সরকারি কার্যক্রম শাটডাউন হবে না। বিলটি পাসের মাধ্যমে আমরা আমেরিকান জনগণের উপর এর সমস্ত ক্ষতিকারক প্রভাব এড়াতে পারছি।

যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর আর্থিক বছর শুরু হয়। গত ১ অক্টোবর ক্ষমতাসীন ডেমোক্রেটরা কংগ্রেসে ১২টি বার্ষিক ব্যয় বিল অনুমোদন করাতে পারেনি, যা ফেডারেল বাজেট হিসেবে বিবেচিত।

হাউসে রিপাবলিকান স্পিকার মাইক জনসন জানিয়েছেন, ডেমোক্রেট ও রিপাবলিকানরা ব্যয় বিলের ছয়টিতে একমত হয়ে চুক্তিতে পৌঁছেছেন এব বাকিগুলোর বিষয়ে চুক্তির কাছাকাছি ছিলেন। তবে আমরা কাজটি সম্পন্ন করব।

যদিও স্পিকার জনসনকে কট্টরপন্থী রিপাবলিকানরা একটি শাটডাউন হতে দেওয়ার জন্যই চাপ দিচ্ছিলেন। তারা চাচ্ছেন, যাতে ক্ষমতাসীন  ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের রক্ষণশীল নীতির কার্যক্রমগুলো গ্রহণ করতে বাধ্য হয়। এর মধ্যে মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের ঢল থামানোর শর্তও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com