শুক্রবার, ০৩:৩৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শান্তি আলোচনায় রিয়াদে জেলেনস্কি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পঠিত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনার রূপরেখা নিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা করতে সৌদি আরব সফরে গেছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জেলেনস্কি রিয়াদ পৌঁছান। টেলিগ্রামে তিনি লেখেন, বৈঠকে রাশিয়ার আক্রমণ বন্ধে কিয়েভের শান্তি পরিকল্পনা, বন্দি ও জোর করে নিয়ে যাওয়া ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে নিয়ে আসাসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে।

জেলেনস্কির প্রত্যাশা, বিভিন্ন দেশের নেতাদের নিয়ে সুইজারল্যান্ডেও অনুরূপ একটি শান্তি সম্মেলন আয়োজন করা হবে। তিনি লেখেন, “সৌদি যুবরাজের সঙ্গে আলোচনার প্রথম বিষয় হবে শান্তির সূত্র, যা গত বছর জেদ্দায় এক বৈঠকে আলোচনা করা হয়েছিল। আমরা শান্তি সম্মেলন আয়োজনের খুব কাছাকাছি রয়েছি। এ ব্যাপারে সৌদি আরবের সক্রিয় সমর্থনের ওপর ভরসা রাখতে পারি।”

ইউক্রেনের পুনর্গঠনে সৌদি আরবের অংশগ্রহণসহ অর্থনৈতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছে সৌদি আরব। দুই বছর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব উভয় পক্ষের সঙ্গেই দৃঢ় সম্পর্ক বজায় রেখে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার প্রাক্কালে গত সোমবার রাশিয়ার পার্লামেন্ট স্টেট দুমার স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন সৌদি যুবরাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com