শুক্রবার, ০৩:৩৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

‘ইমরানপন্থী’ রাষ্ট্রপতিকে অভিসংশন করবেন না বিলাওয়াল!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ বার পঠিত

নির্বাচন-পরবর্তী জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা নিয়ে জটিলতার প্রেক্ষাপটে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভিকে অভিশংসন (ইমপিচমেন্ট) করার গুঞ্জন ওঠেছে। তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, রাষ্ট্রপ্রধানকে অভিশংসনের মাধ্যমে নয়, নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরিয়ে দেয়া উচিত।

জুলফিকার আলী ভুট্টো মৃত্যুদণ্ডাদেশ রেফারেন্স শুনানির পর ইসলামাবাদে সাংবাদিকদের সাথে আলাপকালে পিপিপি চেয়ারম্যান বলেন, সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতি আলভির বিরুদ্ধে কয়েকটি মামলা হতে পারে। উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি আলভি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তিনি কট্টর ইমরানপন্থী হিসেবে পরিচিত।

বিলওয়ালের এই মন্তব্য করার এক দিন আগে জাতীয় পরিষদের সচিবালয় ২৯ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। এর আগে রাষ্ট্রপতি আলভি সংবিধানে উল্লেখিত ২১ দিনের মধ্যে অধিবেশন ডাকার সারসংক্ষেপ প্রত্যাখ্যান করেন।

আলভি মনে করেন, সংরক্ষিত সকল আসন বণ্টনের আগে জাতীয় পরিষদের অধিবেশন তলব করা ঠিক নয়।

এদিকে পাকিস্তানের নির্বাচন কমিশন সংরক্ষিত আসনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে বণ্টন করলেও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) জন্য কিছুই বরাদ্দ রাখেননি। উল্লেখ্য, স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সদস্যরা এই দলে যোগ দিয়েছেন। তারা এখন সংরক্ষিত আসন দাবি করছে।

তবে রাষ্ট্রপতিকে নিয়ে পাকিস্তানের রাজনীতি নতুন করে বিরোধ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইমরান খান সরকারের পতনের পর গঠিত সরকারের অনেক পদক্ষেপই আটকে দিয়েছেন আলভি। এমন প্রেক্ষাপটে কেউ কেউ তাকে অভিসংশন করতে চান বলে জানিয়েছেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com