রবিবার, ০৫:৪৬ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন, জানতে চাইলেন জাপার আনিসুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বাজার সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী কেন তা জানতে চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় এ বিষয়ে জানতে চান তিনি।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশে সরবরাহের অভাব নেই। যেটা হচ্ছে সেটা সিন্ডিকেট, এটা চিহ্নিত, এটার ওপর প্রতিবেদন আছে। ভোক্তা অধিদপ্তরের বৈঠকে মাংসের দাম কমানোর বৈঠকে তারা (সিন্ডিকেট) মারপিট করেছিল। কোনো দোকানদার কম দামে বিক্রি করলে সরবরাহকারী সরবরাহ বন্ধ করে দেয়। এত শক্তিশালী সিন্ডিকেট।’

জাপার এ কো-চেয়ারম্যান বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, কী করে তারা সরকারের চেয়ে বেশি শক্তিশালী। সরকারের সংস্থা জানে কারা করছে। রোজার সময় সিন্ডিকেট দাম বাড়াবে, যদি সরকার শক্ত হাতে তাদের দমন না করে।’

তিনি বলেন, ‘সিন্ডিকেট এখন এত শক্তিশালী হয়ে গেছে, তারা প্রত্যেক দিন সকালে মোবাইলের মাধ্যমে দাম চূড়ান্ত করে দেয়। চিনি, ডিম, তেল, মাংস এবং তাজা শাকসবজির দামও বৃদ্ধি করে দেয় তারা। এটার ওপর গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিবেদনও আছে। তারা জানে কারা করছে। কিন্তু কোনো অ্যাকশন হয়েছে তা আমরা এখনো দেখিনি। কোথাও দেখা যায়নি কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘এনবিআর থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে আমদানি ট্যাক্স কমানোর জন্য। আশা ছিল জিনিসপত্রের দাম কমবে। দাম কমেনি, বরং কিছুদিন আগে হঠাৎ করে চিনির দাম বাড়িয়ে দিল, ২৫ টাকা প্রতি কেজিতে। অবশ্য সন্ধ্যায় তারা বাতিল করেছিল। কিন্তু সেটার সুযোগ নিয়ে চিনির সিন্ডিকেট দাম বাড়িয়ে ১৬০ টাকা প্রতি কেজিতে নিল। অথচ পাশের দেশ ভারতে চিনির দাম প্রতি কেজি ৪০ টাকা করে। সেখানে ডলারের মূল্য ধরলে এটা ৭০ টাকার বেশি ওঠে না। পাশের দেশে যেখানে ৭০ টাকা এখানে ১৬০ টাকা হওয়ার কোনো কারণ নেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com