শুক্রবার, ০৩:২৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এটা যুদ্ধ নয়, গণহত্যা : গাজা প্রসঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ বার পঠিত

গাজায় ইসরাইলের সামরিক বাহিনী পরিচালিত আগ্রাসনকে গণহত্যা আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা বলেছেন, এটি যুদ্ধ নয়। এটি গণহত্যা।

রিও ডি জেনেরিওতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটি একটি গণহত্যা। হাজার হাজার শিশু মারা গেছে। নিখোঁজ রয়েছে আরো হাজার হাজার। সেখানে তো সৈন্যরা মারা যাচ্ছে না। হাসপাতালে কেবল নারী ও শিশুরা মারা যাচ্ছে। এটিকেও যদি গণহত্যা বলা না হয়, আর কোন আগ্রাসন গণহত্যা হতে পারে, আমি জানি না।’

এ সময় তিনি একটি ‘মুক্ত ও সার্বভৌম’ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।

জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে তিনি বলেন, জাতিসঙ্ঘ শান্তিপ্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখতে পারে না। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তারা এখন কোনো কিছুরই প্রতিনিধিত্ব করে না।’

লুলা বলেন, আজ বিশ্বে কেবল ভণ্ডামি চলে। রাজনীতি হয় খুব কম। গাজায় যা ঘটছে তা আমরা মেনে নিতে পারি না। ইউক্রেনের যুদ্ধকেও আমরা মেনে নিতে পারি না।’

এ সময় ভেটোর ক্ষমতাসম্পন্ন দেশগুলো গণতান্ত্রিকভাবে কাজ করছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, চলমান গাজা যুদ্ধে প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। আসলে গাজায় কী ঘটছে, তা বুঝা মানুষের পক্ষে সম্ভব নয়।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com