শুক্রবার, ০৩:১১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে কৃষক আন্দোলন পদযাত্রায় পুলিশ-কৃষক সংঘর্ষ, নিহত এক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ভারতের পাঞ্জাব-হরিয়ানা সীমান্ত শহর খানাউরিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ২১ বছর বয়সী এক কৃষক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

১৩ ফেব্রুয়ারি থেকে কৃষকদের ‘দিল্লি চলো’ পদযাত্রা শুরু হওয়ার পর সংঘর্ষে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছেন কৃষক নেতারা। খবর টাইমস অব ইন্ডিয়া।

নিহত কৃষক শুভকরণ সিং পাঞ্জাবের বাথিন্দা জেলার বালোকে গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, পদযাত্রায় যোগ দিতে হরিয়ানা রাজ্য থেকে রাজধানী নয়াদিল্লিতে রওনা হয়েছিল কৃষকদের একটি দল। তাদের থামাতে হরিয়ানা-দিল্লির সব সীমান্তপথে ব্যারিকেড বসিয়েছিল হরিয়ানা পুলিশ।

খানাউরির সীমান্তপথে ব্যারিকেডের সারি সরানোর চেষ্টা করেন কৃষকরা। সে সময়ই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হরিয়ানা পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে ঘটনাস্থলেই নিহত হন শুভ করণ সিং।

কৃষকের মৃত্যুতে শোক জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার এক ভিডিও বার্তায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথাও জানান তিনি।

এদিকে সংঘর্ষ ও কৃষকের মৃত্যুর ফলে পদযাত্রা দুদিনের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন কৃষকনেতারা। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেন, “খানাউরিতে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে আমাদের আলোচনা হবে। দিল্লির দিকে আমাদের পদযাত্রায় দু’দিন বন্ধ থাকবে।

পাঞ্জাবের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা বুধবার জানিয়েছেন যে পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের উত্থাপিত দাবিগুলি সারা দেশের কৃষকদের স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত। এ সময় তিনি কৃষকদের আরও একটি আলোচনায় আসার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com