শুক্রবার, ০৩:১০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় সোনার খনিতে ধস, মৃত্যু ২৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় একটি সোনার খনিতে ধস হয়েছে। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের। বেআইনিভাবে পরিচালিত সোনার খনিতে ওই সময় বহু শ্রমিক কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে।

বুধবার স্থানীয় কর্মকর্তা ইওরগি আর্কিনিয়া এ কথা জানান। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বলিভার রাজ্যের জঙ্গলে বুল্লা লোকা নামে পরিচিত উন্মুক্ত ওই সোনার খনিতে মাটির দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।

বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি ঘটনায় হতাহতের সংখ্যাকে ‘অনেক বড় অঙ্ক’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি সংখ্যা উল্লেখ করেননি।

ভিডিওটিতে দেখানো হয়েছে, একটি উন্মুক্ত খনির অগভীর পানিতে কর্মরত লোকদের ওপর ধীরে ধীরে মাটির একটি প্রাচীর ভেঙ্গে পড়ছে। এ সময় অনেক শ্রমিক সেখান থেকে পালাতে সক্ষম হয়। অনেকে মাটির দেয়ালের নিচে চাপা পড়েন।

কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার সময় ওই খনিটিতে অন্তত ২০০ শ্রমিক কাজ করছিলেন। সেখানে নিকটতম শহর লা প্যারাগুয়া থেকে সাত ঘণ্টা নৌকায় করে যাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com