শুক্রবার, ০৩:১০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে ইসরাইল।

সোমবার দ্যা ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ বছর রমজানে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদ পরিদর্শন নিষিদ্ধ করার প্রস্তাব করার পরে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন।

মন্ত্রী ইতামার বেন-গভির প্রস্তাব করেন, ৭০ বছরের কম বয়সী যেকোনো ফিলিস্তিনিকে নিরাপত্তার কারণ দেখিয়ে আল-আকসা মসজিদে অনুমতি দেয়া উচিত নয়।

চরমপন্থী রাজনীতিকের অবস্থান সত্ত্বেও ইসরাইলি পুলিশ তার এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। পুলিশ ৪৫ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।

এদিকে মসজিদে প্রবেশের সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রস্তাবের পরে বাইডেন প্রশাসনও উদ্বেগ জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে যে- এই ধরনের নিষেধাজ্ঞা এই অঞ্চলে উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে।

এরমধ্যে, আর্জেন্টিনার উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মিলির ইসরাইল সফর ঘিরে এই অঞ্চলে আরো উত্তেজনা প্রকাশ পেয়েছে।

উল্লেখ্য, গত রমজানে সকল বয়সের নারী, ১২ বছর পর্যন্ত পুরুষ শিশু এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের রমজানের সময় অনুমতি ছাড়াই আল-আকসা মসজিদে প্রবেশের সুযোগ দেয়া হয়েছিল।

এছাড়া জানানো হয়েছিল, ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষরা ইসরাইলের অনুমতি নিয়ে আল-আকসায় প্রবেশ করতে পারবে।

আরো বলা হয়েছিল, পশ্চিম তীরের ৪৮টি অঞ্চলে বসবাসরত আত্মীয়দের সাথে দেখা করার জন্য ফিলিস্তিনিদের ‘নিরাপত্তা অনুমোদন’ নিতে হবে। একইসাথে, বিদেশীরাও যদি পশ্চিম তীরে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে চায় তাদেরও এই অনুমোদন নিতে হবে।

সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com