শুক্রবার, ০৩:০৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী : বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাইডেন পুতিনের বিরুদ্ধে অবস্থানের জন্য নাভালনির প্রশংসা করেন। বাইডেন বলেন, এমন কী তার ওপর বিষ প্রয়োগ, বিদেশে চিকিৎসা গ্রহণ করে দেশে ফিরে এসে তাকে কারারুদ্ধ করার পরেও তিনি তার অবস্থান থেকে নড়েননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘২০২০ সালে নাভালনিকে হত্যা করার প্রচেষ্টার পর তিনি প্রবাসে নিরাপদেই থাকতে পারতেন। কিন্তু এটা জেনেও যে তিনি যদি তার কর্মকাণ্ড চালিয়ে যান তাহলে তিনি সম্ভবত কারারুদ্ধ হবেন, এমন কী দেশে ফিরলে হত্যা করা হতে পারে জেনেও ফিরেছেন। কারণ নিজের দেশের প্রতি তার গভীর বিশ্বাস ছিল।

বাইডেন বলেন, নাভালনির মৃত্যু এই মুহূর্তের ঝুঁকিগুলোর কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এবং তিনি আরো একবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কাছে এ সপ্তাহে সেনেটে অনুমোদিত দ্বিদলীয় সহায়তা প্যাকেজের পক্ষে ভোট প্রদানে আহ্বান জানান।

তিনি বলেন, ‘ইতিহাস তাকিয়ে আছে’ প্রতিনিধি পরিষদের দিকে।

বাইডেন বলেন, ‘এই গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনকে সমর্থন করার ব্যর্থতা কখনই ক্ষমা করা হবে না।’

রাশিয়ার ফেডারেল পেনিটেনশিয়ারি সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যু সম্পর্কে পুতিনকে অবহিত করা হয়েছে এবং কারা বিভাগ নিয়মিত প্রক্রিয়া অনুসরণ করে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে।

বাইডেন বলেন, রুশ কর্কর্তারা তাদের কাহিনী বলবে কিন্তু এ ব্যাপারে ভুল করার কোনো অবকাশ নেই। নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী।

সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com