শুক্রবার, ০২:৩০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষের মতে, স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলের মধ্যে তর্কের পর গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নিউইয়র্ক শহরের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে, এটা লক্ষ্যহীন কোনো হামলা। একটি ট্রেনে দুই গ্রুপের মধ্যে বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত হয়েছে।’

তিনি বলেন, ‘দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর এবং ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন।’

এই ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। তবে নিউইয়র্ক সিটিসহ অন্যান্য প্রধান শহর তুলনামূলক নিরাপদ এবং শহরের সাবওয়ে ব্যবস্থায় গুলির ঘটনা বেশ বিরল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com