শুক্রবার, ০২:৩০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পাকিস্তানে সরকার গঠনে পিটিআইকে আমন্ত্রণ জানাচ্ছেন প্রেসিডেন্ট?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ বার পঠিত

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান দাবি করেছেন যে, প্রেসিডেন্ট আরিফ আলভি তাদেরকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, কারণ তারা জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন।

আজ শনিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের কারো সাথে ঝগড়া নেই। আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা সামনে এগিয়ে যাব এবং সংবিধান ও আইন অনুযায়ী সরকার গঠন করব।’

তিনি বলেন, জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রিসাইডিং অফিসার ভোট গণণা করেছেন এবং ফরম ৪৫ গঠন করেছেন।

পিটিআই প্রধান বলেন, ফরম ৪৫ অনুসারে ফলাফল প্রস্তুত করতে হবে। তারা সব ফরম পেয়েছেন বলে জানান তিনি।

আজ রাত ১২টার মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা দাবি জানিয়ে পিটিআই প্রধান বলেন, ‘পিটিআইয়ের জন্য কোনো বাধা তৈরি করা সহ্য করা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব ফলাফল ঘোষণা করা হোক। আইন অনুযায়ী, চূড়ান্ত ফলাফল ফরম ৪৫ থেকে বের করা হয় এবং আমরা সমস্ত ফলাফল পেয়েছি।’

গওহর বলেন, তাদের স্বতন্ত্র প্রার্থীরা তাদের সাথে রয়েছেন। তারা দলের প্রতি অনুগত ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। তারা স্বাধীন সরকার গঠন করবেন।

তাদেরকে নির্বাচনে হারানোর সার্বক্ষণিক চেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করে গওহর খান দাবি করেন, তারা ১৭০টি আসনে জয় পেয়েছেন। তিনি জানান, তারা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ৩৯টি জাতীয় পরিষদ আসনের মধ্যে ৩৫টিতে জয় পেয়েছেন।

পিটিআই চেয়ারম্যান বলেন, তারা আলোচনা করে দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী পদে তাদের লোক চূড়ান্ত করবেন। তারা পাঞ্জাব প্রদেশেও সরকার গঠন করবেন বলে জানান তিনি।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com