রবিবার, ০৪:৪২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বয়ান শুরু, বিকেলে যৌতুকবিহীন বিয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার পঠিত

লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনি, জিকির আসকার ও তাবলীগের দেশী-বিদেশী মুরুব্বিদের বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।

তাবলীগের লাখো মুসল্লির সাথে অর্থ শতাধিক দেশের ৭ হাজারের বেশি মুসল্লি রয়েছেন ইজতেমা ময়দানে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ফজরের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা সাদের ছেলে মাওলানা সাঈদ বিন সাদ। এই বয়ান বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম।

সকাল দশটার পর বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। জোহরের নামাজের পর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ। আসরের নামাজের পর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান। ওই বয়ানের পরেই অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ে।

যৌতুকবিহীন ও নগদ দেনমোহর পরিশোধ পূর্বক গণবিয়ে অনুষ্ঠিত হবে ইজতেমার মূল বয়ান মঞ্চে।

ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ধ্বনিতে তুরাগ নদী তীরবর্তী বিশাল এলাকা যেন পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়েছে। বিরাজ করছে এক অভূতপূর্ব ভাবগম্ভীরময় পরিবেশ।

আগামীকাল (রোববার) সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের এই পর্ব ও এবারের ইজতেমা শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com