শুক্রবার, ০২:০৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

চিলির সাবেক প্রেসিডেন্ট হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পঠিত

চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তিনি দুইবার প্রেসিডেন্ট হয়েছিলেন।

চিলির দক্ষিণের শহর লাগো রানকোর কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা মঙ্গলবার জানিয়েছেন।

সাবেক প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, তার লাশ উদ্ধার করা হয়েছে।

তোহা বলেছেন, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি, চিলি প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্টের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।’

সাবেক প্রসিডেন্টের অফিস জানিয়েছে, ‘এই শোকের সময় যেভাবে মানুষ শ্রদ্ধা ও সহানুভূতি প্রকাশ করেছেন, তাতে আমরা আপ্লুত। তার শেষকৃত্যের ব্যবস্থা সম্পর্কে যথাসময়ে জানানো হবে।’

তিন দিনের শোক
চিলির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক জানিয়েছেন, ‘শুক্রবার সাবেক প্রেসিডেন্টের লাশ সমাহিত করা হবে। তিন দিন ধরে জাতীয় শোকপালন করা হবে।’

মঙ্গলবার চিলির জাতীয় বিপর্যয় মোকাবেলা সংস্থা জানায়, হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মারা গেছেন, তিনজন আহত হয়েছেন। কিন্তু কারো নাম জানানো হয়নি।

পিনেরা প্রথমে ২০১০ থেকে ২০১৪ ও পরে ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চিলির প্রেসিডেন্ট চিলেন।

শোকবার্তা
পিনেরার মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন দেশ শোকপ্রকাশ করে। উরুগুয়ের প্রেসিডেন্ট বলেছেন, ‘উরুগুয়ের প্রতি পিনেরার মনোভাব সবসময় ইতিবাচক ছিল। কোবিডের সময় তিনি উরুগুয়েকে ভ্যাকসিন দিয়েছিলেন।’

আর্জেন্টিনার প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, ‘পিনেরা সবসময় আর্জেন্টিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেছেন, ‘এই খবর পেয়ে মর্মাহত। আমরা সবসময় দুই দেশর সম্পর্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করেছি।’

মেক্সিকো, প্যারাগুয়ে, কলম্বিয়ার বর্তমান ও সাবেক প্রেসিডেন্টরাও পিনেরার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com