শুক্রবার, ০১:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় বহু নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান দুর্ঘটনায় বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে মোবাইল হোম পার্কে (অস্থায়ী আবাসিক এলাকা) এ দুর্ঘটনার খবর পায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শহরের অগ্নিনির্বাপক সংস্থার প্রধান স্কট এহলারস এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, তারা চারটি ট্রেলার হোমে আগুন পেয়েছেন। এদের একটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল।

তিনি বলেন, আমি এটা বলতে পারি যে, বিধ্বস্ত বিমান এবং অস্থায়ী আবাসের অনেক মানুষ এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে তিনি তাৎক্ষণিক নিহতের সঠিক সংখ্যা বলতে পারেননি।

এটা পরিষ্কার নয় যে, বিমানটিতে আসলে কতজন আরোহী ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান কর্তৃপক্ষের মুখপাত্র সিএনএনকে বলেন, এক ইঞ্জিনের বিচক্রাফট বোনানজা ভি৩৫ বিমানটি ইঞ্জিন বিকল হয়ে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে।

ক্লিয়ারওয়াটার এলাকায় ১ লাখ ১০ হাজারের বেশি বাসিন্দা বসবাস করেন। ফ্লোরিডার কেন্দ্রীয় পশ্চিম উপকূল টাম্পা থেকে এটি ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com