রবিবার, ০৪:২২ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

হজের নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২২ বার পঠিত

হজের নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে। তবে সৌদি আরবের দেয়া কোটার অর্ধেকও পূরণ হয়নি এখনও।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে।

গতকাল বুধবার সকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৪ হাজার ৪৫ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ৬৯ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৬৩ হাজার ১৫৩টি।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয়, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রথম সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। পরে সময় ১৮ জানুয়ারি পর্যন্ত এবং তৃতীয় দফায় ১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এদিকে আসন্ন হজ মৌসুমে মক্কায় প্রায় ২০ লাখ হাজির থাকার ব্যবস্থার পরিকল্পনা সাজাচ্ছে সৌদি আরব। মক্কা সিটির মেয়র দপ্তর এবার চার হাজার ভবনকে লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে। যেগুলোতে ৫ লাখ রুম থাকবে। আর এসব রুমে থাকবেন ২০ লাখ হাজি। ইতিমধ্যে এক হাজার ভবনকে লাইসেন্স দেয়াও হয়েছে। গত বছর ১৮ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com