শুক্রবার, ০১:৩০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাতিসঙ্ঘের ১৯০ কর্মীর বিরুদ্ধে ইসরাইলের অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২১ বার পঠিত

জাতিসঙ্ঘের ১৯০ কর্মীর বিরুদ্ধে ইসরাইলের গোয়েন্দা সংস্থা অভিযোগ করেছে, তারা চলমান গাজা যুদ্ধে হামাস ও ইসলামিক জিহাদের সহায়তা করেছে। সোমবার (৩০ জানুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি গোয়েন্দাদের একটি গোপন নথিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলায় হামাসের সাথে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি সহায়তা সংস্থার (ইউএনআরডব্লিউএ) কিছু সদস্য অংশগ্রহণ করেছিল। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ ১০টিরও বেশি দেশ ইউএনআরডব্লিউএকে ফান্ড প্রদান স্থগিত করেছে।

লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা ওই নথিটি দেখেছে। সেখানে বলা হয়েছে, কয়েকজন শিক্ষাবিদসহ ১৯০ ইউএনআরডব্লিউএ কর্মী ওই অভিযানে অংশ নিয়ে মুক্তিকামীদের সংখ্যা দ্বিগুণ করে। সেখানে এমন ১১ জন কর্মীর নাম ও ছবিও উল্লেখ করা হয়।

এ বিষয়ে ইউএনআরডব্লিউএ-এর মুখপাত্র বলেছেন, তিনি জাতিসঙ্ঘের চলমান তদন্তের কারণে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com