শুক্রবার, ০১:৪৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

অবৈধ বসতি উচ্ছেদের পরিবর্তে ফিলিস্তিনিদের শাস্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত

ফিলিস্তিনে জাতিসঙ্ঘের ত্রাণ ও শরণার্থী সংস্থায় (ইউএনআরডব্লিউএ) মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনুদান স্থগিত করছে আরো ৮টি দেশ। এ ঘটনাকে অবৈধ বসতি উচ্ছেদের পরিবর্তে ফিলিস্তিনিদের শাস্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির জেনারেল সেক্রেটারি মোস্তফা বারঘৌতির।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বারঘৌতি আল জাজিরাকে বলেছেন যে- আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) দ্বারা আদেশ দেয়া সাম্প্রতিক অন্তর্বর্তী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ‘গাজা কনফারেন্সে প্রত্যাবর্তন’ সম্মেলনে উপস্থিত ইসরাইলি রাজনীতিবিদরা ‘আন্তর্জাতিক আইনের প্রতি কোনো সম্মান প্রদর্শন করেননি’।

মোস্তফা বারঘৌতি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকায় তারা এসব করছে।’

তিনি আরো বলেন, তারা ফিলিস্তিনিদের মানবিক সহায়তা প্রদানকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সাহায্য বন্ধ করে দিয়েছে। তারা ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তি দিচ্ছে’।

এর আগে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বেশ কয়েকটি ইউএনডব্লিউআরএ দাতাদের দ্বারা নেয়া সিদ্ধান্তকে ‘সবচেয়ে সঙ্কটময় সময়ে লাখ লাখ ফিলিস্তিনিকে সম্মিলিতভাবে শাস্তি’ হিসাবে বর্ণনা করেন।

আলবেনিজ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেছেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যেদিন উপসংহারে পৌঁছেছে যে- ইসরাইল সম্ভবত গাজায় গণহত্যা করছে এর পরেই কিছু দেশ ইউএনআরডব্লিউএকে অর্থ ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে আটটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে জাতিসঙ্ঘের সংস্থা ইউএনআরডব্লিউএতে তাদের অনুদান স্থগিত করেছে।

এই দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য।

এদিকে আরো দুটি দেশ বলেছে যে তারা ইউএনআরডব্লিউএকে পর্যালোচনা করছে। তারা হলো- আয়ারল্যান্ড ও নরওয়ে।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত জাতিসঙ্ঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা ইউএনআরডব্লিউএ গাজায় কাজ পরিচালনা করা জাতিসঙ্ঘের বৃহত্তম সংস্থা। সংস্থাটি গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন ও সিরিয়ার ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করে। গাজার অভ্যন্তরে সংস্থাটির প্রায় ১৩ হাজার কর্মী রয়েছে।

ইউএনআরডব্লিউএ একটি সামাজিক মাধ্যম পোস্টে বলেছে, ‘২০ লাখ মানুষ তাদের সাহায্যের ওপর নির্ভরশীল।’
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com