শুক্রবার, ০১:৪৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

কাবা শরিফ-মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ইসলাম ধর্মের পবিত্র দুই স্থান কাবা শরিফ ও মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। মক্কা-মদিনায় আসা হজ ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদির আল ওয়াতান পত্রিকার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় যেন স্বস্তিতে বিয়ে পড়ানো যায় সেজন্য এই উদ্যোগ নিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলছেন, এই দুই মসজিদের পবিত্রতা রক্ষা করে- সেখানে বিয়ে আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ‘ব্যতিক্রম আইডিয়া’ নিয়ে আসার এটি একটি বড় সুযোগ।

সৌদিতে মাজউন হিসেবে পরিচিত বিয়ে বিষয়ক কর্মকর্তা মুসায়েদ আল জাবরি বলেছেন, মসজিদে বিয়ের চুক্তি পরিচালনা করা ইসলামে অনুমোদিত একটি বিষয়। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) একবার এক সাহাবীর বিয়ে মসজিদে পড়িয়েছেন।

তিনি বলেন, মসজিদে নববীতে বিয়ে সম্পন্ন করার বিষয়টি ইতিমধ্যেই মদিনার স্থানীয়দের মধ্যে বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আল জাবরি বলেন, মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশির ভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়।

অনেকের বিশ্বাস মসজিদে বিয়ে পড়ানো হলে সেটা আশীবার্দ ও সৌভাগ্য বয়ে আনে, যোগ করেন সৌদির এ বিবাহ কর্মকর্তা। তিনি বলেন, মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে। জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না, মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিষ্টি বা অন্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।

সৌদি আরবের অভ্যন্তরে ও বাইরের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম প্রতি বছর ওমরাহ পালনের জন্য গ্র্যান্ড মসজিদে যায়। সেখানে মদিনার মসজিদে নববী ও অন্যান্য ইসলামিক স্থাপনা পরিদর্শন করে থাকেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com