বৃহস্পতিবার, ০৭:২২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

যত দিন গণতন্ত্র ফিরে না আসবে আন্দোলন চালিয়ে যাবো : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আমরা এ দেশে আন্দোলন চালিয়ে যাবো যত দিন গণতন্ত্র ফিরে না আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ থেকে ফিরে আসুক।

আজ শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, এই সরকার কালো পতাকার ছায়ায় নিরবিচ্ছিন্ন হয়ে পদত্যাগ করতে বাধ্য হবে।

তিনি বলেন, পুলিশ দিয়ে গায়ের জোরে নির্বাচন করেছে সরকার কিন্তু জনগণ এই নির্বাচনে অংশ নেয়নি। সরকারের সেইদিন পরাজয় হয়েছে।

নির্বাচনে সরকার যত শতাংশ দেখাতে বলেছে ঠিক নির্বাচন কমিশন তত শতাংশ ভোট-ই দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ‘বিএনপি জনগণের দল, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ বুকের রক্ত দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায়। কারো পরাধীনতার জন্য নয়, এ দেশের মানুষ গণতন্ত্র চায়। এজন্য ৭ জানুয়ারি নির্বাচন তারা প্রত্যাখ্যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com