শুক্রবার, ০১:৪৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর ৪ কর্মকর্তা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০৭ বার পঠিত

সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চারজন কর্মকর্তা নিহত হয়েছে।

শনিবার এ হামলায় নিহতদের মধ্যে আইআরজিসির তথ্য শাখার প্রধানও রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে খবর দিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইল।

সিরিয়াপন্থী জোটের এক সূত্রে রয়টার্স আরো জানিয়েছে, একটি ভবনকে লক্ষ্য করে চালানো এ হামলা।

এদিকে, ইরানপন্থী একটি গ্রুপের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, ওই ভবনটি আইআরজিসির কর্মকর্তারা ব্যবহার করতেন। ইসরাইলি মিসাইল পুরো ভবনটি ধ্বংস করে দিয়েছে।

এদিকে, ভালো অবগত একটি সূত্রে আলজাজিরা জানিয়েছে, সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহযোগীরা এ ভবনে অবস্থানের তথ্য জানার পরই সেখানে হামলা চালায় ইসরাইল।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইসের তথ্য অনুসারে, ওই কর্মকর্তাদের বৈঠক চলাকালে চারতলা এ ভবনটিতে হামলা চালানো হয়। এবং এতে পাঁচজন নিহত হন।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভিও প্রতিবেদন করেছে যে ওই ভবনটি লক্ষ্য করে ইসরাইল আগ্রাসন চালিয়েছে।

এদিকে, অসমর্থিত সূত্রে হিব্রু ও আরবি ভাষার গণমাধ্যমগুলো খবর দিয়েছে যে, ওই হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নেতা আকরাম আল-আজৌরিও নিহত হয়েছেন।

তবে ইসলামিক জিহাদ রয়টার্সকে জানিয়েছে, তাদের কেউ আহতও হয়নি।

এদিকে, আলজাজিরা জানিয়েছে, চারজন কর্মকর্তা নিহতের বিষয়টি স্বীকার করেছে আইআরজিসিও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com