বুধবার, ০৬:০৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে ইসিকে অনুরোধ ধর্মমন্ত্রীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১১২ বার পঠিত

নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ার বিষয়টি ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সোমবার নির্বাচন কমিশনের তলবে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ফরিদুল হক খান বলেন, আমি আইনের ঊর্ধ্বে নই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিধান অনুসারে নির্বাচন কমিশন থেকে আমাকে উপস্থিত হওয়ার জন্য বলেছেন। আমি উপস্থিত হয়েছি এবং আমি কমিশনের কাছে আমার কথা বলেছি।

ব্যাখ্যায় কী বলেছেন-এই প্রশ্নে ধর্মমন্ত্রী বলেন, আমার যতটুকু বিশ্বাস মেজর (গুরুতর) কোনো অপরাধ যদিও বা না, তারপরেও আমি বলেছি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। অতএব ক্ষমাশীল দৃষ্টিতে দেখার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করে চলে এসেছি।

কমিশন কী বলেছে, এই প্রশ্নে তিনি বলেন, কমিশন বলল যে আমরা বিষয়টা দেখব। এটা তাদের বিষয়।
প্রকাশ্যে ভোট দেয়া অপরাধ ছিল কি না, এমন প্রশ্নে ফরিদুল বলেন, যতটুকু বলার আমি বলেছি আপনাদের। এর চাইতে বেশি কিছু বলার কোনো সুযোগ নাই এখানে।
এই কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ বিব্রত কিনা, এমন প্রশ্নে জামালপুর-২ আসনে টানা চারবারের সংসদ সদস্য বলেন, না, আওয়ামী লীগ বিব্রত না।

প্রসঙ্গত,  জামালপুর-২ আসনের একটি কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান। গত ৭ই জানুয়ারি সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com