শুক্রবার, ১২:১৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

দিল্লির তাপমাত্রা ৩.৬ ডিগ্রি, রেড অ্যালার্ট জারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩০ বার পঠিত

ভারতের রাজধানী দিল্লিতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানায় রেড অ্যালার্ট জারি করেছে।

এর আগের রাতে দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়। ইন্ডিয়া টুডেসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু দিল্লি নয়, উত্তর ভারতে হাড়-কাঁপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এমন কনকনে ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

ব্যাপক কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী ১৮টি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে। একই কারণে দিল্লির বিমানবন্দর থেকেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com