শনিবার, ১০:৪৮ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আইফোনে নতুন যেসব সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

আইফোন ব্যবহারকারীদের জন্য থিমের রঙের পরিবর্তন ও স্টিকার এডিটর ফিচার নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটে নীল, গোলাপি, বেগুনি, অফহোয়াইট ও সবুজের মধ্যে যেকোনো একটি রং থিম হিসেবে বাছাই করা যাবে।

এছাড়া আইওএসের বেটা ভার্সনে স্টিকার এডিটর ফিচার নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলছে, নতুন আইওএস আপডেটে একটি নতুন কোড দেখা গিয়েছে, যা নির্দেশ করে ইউজার ইন্টারফেসের কিছু অপশনে রঙ পরিবর্তন করার সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট লিস্টের ডান পাশে মেসেজ সংখ্যায়, স্ট্যাটাস আপডেটের চারপাশের বৃত্তে, নিচের দিকে নির্দিষ্ট ট্যাবগুলোয় ও কিছু বাটনে রঙের পরিবর্তনগুলো দেখা যাবে।

ওয়েবসাইটের একটি স্ক্রিনশটে থিমের পাঁচটি নতুন রংগুলো দেখানো হয়েছে। তবে রংগুলো থেকে পছন্দমতো রং বাছাই করলে ব্যবহারকারীরা শুধু নিজেই এই পরিবর্তন বুঝতে পারবে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তারা এ পরিবর্তন বুঝতে পারবে না।

আইওএসের ২৪.১. ১০.৭২ বেটা ভার্সনে নতুন স্টিকার এডিটর যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে স্টিকার এডিটের জন্য থার্ড পার্টি কোনো স্টিকার অ্যাপের প্রয়োজন হবে না। এজন্য হোয়াটসঅ্যাপ ‘এডিট স্টিকার বাটন’ যুক্ত করেছে।

‘ক্রিয়েট ইউওর ওউন বাটন’ এই বেটা ভার্সনে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেরাই স্টিকার তৈরি করতে পারবে। ডিভাইসে থাকা বিভিন্ন ছবির ব্যাকগ্রাউন্ড মুছে নতুন স্টিকার তৈরি করা যাবে।

হোয়াটসঅ্যাপ ইন্টারফেসের রং পরিবর্তনের ফিচারটি আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ডাব্লুএবেটাইনফো। কারণ ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com