শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আন্তর্জাতিক আদালতের মুখোমুখি ইসরায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পঠিত

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই অভিযোগের বিরুদ্ধে লড়তে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল।

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার করা মামলার দু’দিনব্যাপী শুনানির প্রথম দিন আজ। নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে শুনানি কার্যক্রম।

বৃহস্পতিবার আলাদা প্রতিবেদনে এ খবর জানায় আল জাজিরা ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, শুনানিতে উপস্থিত থাকার কথা জানিয়েছে তেল আবিব। প্রথমদিন আদালতে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরবে দক্ষিণ আফ্রিকা। আগামী শুক্রবার (১২ জানুয়ারি) পাল্টা যুক্তি দিয়ে নিজের অবস্থান জানাবে ইসরায়েল।

গতকাল বুধবার সরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার তোলা অযৌক্তিক ও মিথ্যা মানহানির দাবিকে দূর করতে আন্তর্জাতিক বিচার আদালতে হাজির হবে ইসরায়েল। কারণ, প্রিটোরিয়া হামাসের ধর্ষক প্রশাসনকে রাজনৈতিক এবং আইনি সহায়তা দিচ্ছে।’

ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ২৩ হাজার বেসামরিক মানুষ হত্যার অভিযোগ করা হয়েছে, যেখানে ১০ হাজারের বেশি শিশু। এই মামলার আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকা দাবি করেছে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com