বুধবার, ০৫:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি নগণ্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১১৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ। রাজধানী ঢাকার ভোটকেন্দ্রগুলো ভোটার উপস্থিতি একেবারেই কম।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের পুরুষদের জন্য নির্ধারিত চারটি বুথে সকাল সোয়া ১০টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১০৭টি।

কেন্দ্রটিতে মোট ভোটার আছেন এক হাজার ৯৯১ জন। অর্থাৎ দুই ঘণ্টায় ভোট পড়েছে পাঁচ শতাংশ।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নারী ভোটকেন্দ্রে মোট ভোটার এক হাজার ৮৪৯ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪০টি।

কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান বিবিসিকে জানিয়েছেন, সকাল ১১টা থেকে দুপুর ২টা ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সময়। শীতের সকালে ভোট শুরু হওয়ায় ভোটার উপস্থিতি এই সময়ে বাড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৯টা থেকে মাত্র দু’জন ভোটার দেখা গেছে।

কোন কোন বুথে ভোটই পড়েনি। কয়েকটা বুথে ১০-১২টা ভোট পড়েছে।

সকাল পৌনে ১০টার দিকে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজেও একই চিত্র দেখা গেছে, যেখানে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

কেন্দ্রের বেশিরভাগ বুথেই কোনো ভোট পড়েনি। এরমধ্যে কয়েকটা বুথে ১০ থেকে ১২টা করে ভোট পড়েছে।

সকাল ১০টায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মোট আটটি বুথে ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৬৫১। সকাল ১০টায় ভোট দিয়েছেন ৩১ জন।

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে মোট তিনটা বুথে ভোটগ্রহণ চলছে। এখানে মোট ভোটার ১৯১০। সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে আনুমানিক ১৫০টি।

এই কেন্দ্রগুলোর বুথে গিয়ে দেখে গেছে, সহকারী প্রিজাইডিং অফিসার ও অ্যাজেন্টরা নিজেদের মধ্যে গল্প করে অলস সময়য় কাটাচ্ছেন। কারণ ভোটার আসছে না।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com